Fri 17 April 2026
Cluster Coding Blog

T3 - নববর্ষ সংখ্যায় সংঘমিত্রা

maro news
T3 - নববর্ষ সংখ্যায় সংঘমিত্রা

নববর্ষের সম্ভাষণ 

বর্ষ হয়ে আসে শেষ,

দিন হয়ে এলো অবসান

চৈত্র সমাপন,


ফাল্গুনী প্রহর এগোতে থাকে পলাশ কৃষ্ণচূড়ার

রঙিন আবেশ মেখে

তারপরও ভেসে যায় চৈতালী সন্ধ্যা উষ্ণ

অভ্যর্থনায় 

এক একটা দিনের যন্ত্রণাকে মেপে মেপে এগিয়ে চলে জীবন

তবুও ক্ষোভ দুঃখ হতাশা জমা হয় সময়ের মৃৎপাত্রে

তারপরও কোন প্রেম প্রহর শেষের আলোয় রাঙা দুচোখে কোন সর্বনাশ দেখেছিল কিনা রাখেনি কোন পথিক তার খবর

তবুও কিশোরীর বুকের নিঃশ্বাসে জমে ওঠে নির্বাক বেদনা

শ্যামল মুখাবয়বে কিছু নির্জন কারুকার্য

বৃষ্টি হয়ে ঝরে পড়ে

ঝরে পড়া জলে মাটি উর্বর হয়

ফসলের গন্ধে ম ম করে চার দিক

ক্ষুধার্ত বেদনারা মাটির দাওয়ায় 

মাদুরে ক্লান্ত শরীরে এলিয়ে দেয় দেহ 

তারপরও অরণ্য দিন কিছু সংলাপ রেখে যায়

রেখে যায় কিছু কথা

কিছু অভিমান

এর মাঝেই

বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে আসে অবসান

চৈত্র সমাপন۔۔۔۔۔۔

ভোরের ভৈরবীর সুরে শুরু হয় বৈশাখী সকাল

নববর্ষ আবার একটা হালখাতায় বারোমাসের গল্প বোনে।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register