Sat 19 September 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে শামীম নওয়াজ

maro news
কবিতায় বলরুমে শামীম নওয়াজ

জুঁইশাদা ভাত 

গড়িয়ে পড়ছে লবণের জল

বাটির আনাজ পাতে ঢেলে পড়লে

খিলখিল করে হেসে ওঠে জুঁইশাদা ভাত 


মা স্তব্ধতার দিকে যাচ্ছেন

বাবা নিরন্তর খুঁজে ফিরছেন কিছু 


মাছের আনাজ রাত্রিকে আলোকিত করে 


মা-বাবা ঘুমাতে যাচ্ছেন ফসলের ক্ষেতে

আমি খুঁজে ফিরছি জুঁইশাদা ভাত

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register