Thu 05 November 2026
Cluster Coding Blog

T3 - বিজয়া সংখ্যায় সন্দীপ রায়

maro news
T3 - বিজয়া সংখ্যায় সন্দীপ রায়

আসা যাওয়ার মাঝপথে

আজও প্লাটফর্ম ছেড়ে চলে যায় নির্ধারিত ট্রেন,

কত চেনা মুখ আবার নতুন করে ধরা দেয় 

মনের ফটো ফ্রেমের অন্তরালে...


আমি চেনা হয় যাই 

হাত বাড়িয়ে রাখি কাঙ্খিত হাতের দিকে,

মন ভেসে চলে, আমিও ভেসে যাই চিরায়ত স্রোতে

যেভাবে একদিন কত চেনা মুখ অচেনার আড়ালে

মুখ লুকিয়েছে ডুবে যাওয়া সূর্যের ভঙ্গিমায়।


আবার ট্রেন আসে, অপরিচিতদের ভিড়ে

কত চেনা মুখ, মুখ লুকোয় অচেনার ঘেরাটোপে।


কী যে লিখবো! আর কত ঘটনার বিন্যাস 

ছড়িয়ে দেব অনাগত রাতের তারাদের দেশে...

যতবারই ভাবনারা জমাট বাঁধে নবমীর সন্ধ্যায় 

ততবারই জাল ছেঁড়া পাখি লজ্জায় মুখ লুকায়।


ট্রেন আসে, চলে যায়

রেখে যায় কোলাহল আর চাকার ঘর্ষণ

রেখে যায় কালের প্রবাহে চিরায়ত সময়ের দাগ।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register