- 9
- 0
আমি
হতে আমি চাইনা আরো বড
ছোট হয়েই থাকি আমার তর।
সকাল হলেই খোলা মাঠের মাঝে
লেগে পড়ি কাদা খোঁচার কাজে
খুঁজতে থাকি কালো পিঁপড়ের বাসা
ঘাসের বুকে ফড়িং লাগায় খাসা।
দুষ্টু ভুলো যেতে যায় যে মাঠে
কান উঠিয়ে লেজ দুলিয়ে হাটে
প্রজাপতি নানান রঙে দোলে
বিড়াল শিশু লাফায় মায়ের কোলে।
এদের নিয়েই থাকি আমি ভুলে
খ্যাপা বাতাস কাপন লাগায় চুলে।
0 Comments.