খুকু
কানে তালা লেগে যায়
খুব হই চই রে
ঘণ্টা কাসর বাজে
খুকু গেল কৈ রে ?
হাত ছেড়ে চলে গেল
খুঁজে মরি সব দিকে
পেয়ে গেলে যেন ভাই
পুজো দোব পাঁচ শিকে।
যাত্রার এ আসরে
আসবো না কোন দিন
আমার খুকু'কে
সব্বাই খুঁজে দিন ।
You must login to post a comment. Already Member Login | New Register
Copyright 2025 TechTouch টক, All rights reserved.
0 Comments.