Wed 04 November 2026
Cluster Coding Blog

T3 - বিজয়া সংখ্যায় শঙ্কর সাহা

maro news
T3 - বিজয়া সংখ্যায় শঙ্কর সাহা

পার্থিব

দেবাদিদেব মহাদেব অপেক্ষারত -

নীলকন্ঠ বয়ে আনছে -

ঊমার প্রত্যাগমন বার্তা।

তারপর কৈলাশে পৌঁছলেন দেবী,

শিবের আলিঙ্গনে মধুর পরশ,

তার সঙ্গে মিশে গেল মর্তের গল্প।

বিশাল আয়োজন,

প্রয়োজন অনেক বেশি; মহাদেব নিশ্চুপ। বাপের বাড়ির করুণ-বিষাদ রূপ,

ঊমা বলতে পারছে না।

অব্যাক্ত যন্ত্রণা,

প্রতি মূহুর্তে আঘাত করছে মস্তিষ্কে।

সরস্বতী তুমি মর্তে আর যেয়ো না,

কার্ত্তিক তুমি পরাজিত স্বৈরাচারীতার নিধন যঙ্গে,

গণেশ, তোমার পক্ষপাতিত্ব অসহনীয়।

লক্ষ্মী তোমার যত্ন ততটুকুই,

যতটুকু গরীবের ধনে।

বড়োলোকের তল্পিতে তুমি অসহায়।

তোমরা সবাই বাণিজ্যিক আসনে অধিষ্ঠিত,

তোমাদের সম্মান অর্থ আর ক্ষমতায়,

তাই আমাকে -

আবার প্রলয় নাচনে মেতে উঠতে হবে;

একবছর তিষ্ঠকাল-

বিজয়া দশমী হোক অতিক্রান্ত।

পরমাত্মার জাগরণে হব ব্রতী, তিষ্ঠ ক্ষণকাল।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register