Thu 05 November 2026
Cluster Coding Blog

T3 - বিজয়া সংখ্যায় সুশান্ত সেন

maro news
T3 - বিজয়া সংখ্যায় সুশান্ত সেন

বলার কথা 

বলার কথা ফুরিয়ে গেলে থাকলো টা কি 

মনে হল হতাশ আমি পড়ল ফাকি 

গন্ধ মাতাল সমীরণে 

স্বপনে ও জাগরণে 

মনের কথা গুছিয়ে বলা রইল বাকি 

বলার কথা ফুরিয়ে গিয়ে সজল আঁখি । 


কেউ আমাকে আর ডাকেনা থাকতে কাছে 

মুঠোফোনে সময় কাটাই আর কে আছে 

বয়স কেবল বাড়তে থাকে 

বদলে যাওয়া সময় ডাকে 

সফল হবার সংজ্ঞা সকল বদলে গেছে 

ডাকেনা কেউ আর আমাকে থাকতে কাছে । 

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register