Fri 17 April 2026
Cluster Coding Blog

T3 - নববর্ষ সংখ্যায় তুলি ব্যানার্জী

maro news
T3 - নববর্ষ সংখ্যায় তুলি ব্যানার্জী

ঝড়

সকালে সূর্য উদয় হলো,

মেঘহীন পরিষ্কার আকাশে,

আমার বন্ধুর আগমন ঘটল।

ঘাস ও ফুলের মাঝে আমরা হাঁটতে লাগলাম,

মনের আনন্দে দিন কাটালাম।

তারপর ঋতু বদলালো,

হাওয়া জোরে বইতে লাগল,

খুবই জোরে বইতে লাগল—

রূপ নিল ঝড়ে।

পথ হারিয়ে পাখিরা উড়তে লাগল,

বাসার খোঁজে।

আমরাও একটি মাঠের মাঝে দাঁড়ালাম,

আকাশ ভেদ করে একটি আলোর ঝলকানি,

তারপর সব অন্ধকার।

ঝড়ের কাছে রেখে গেলাম আমাদের ঠিকানা।


বসন্ত

সকালে উঠিয়া আমি কোকিলের ডাক শুনি,

কুহু ডাক জানান দেয়—বসন্ত এলো বুঝি।

ঝলমলে সূর্যের আলো যখন আলোকিত করে,

সদ্য গজানো গাছের পাতা আনন্দে নেচে ওঠে।

দখিনা বাতাস যখন বয়ে শনশন করে,

গাছের ডাল নড়ে জানান দেয়—বসন্ত এলো বলে।

ফাগের রঙ যখন মেশে হাওয়ায়,

দোলের আগমন জানান দেয়—বসন্ত এলো বলে।

আনন্দে মন নেচে ওঠে সকলের,

দখিনা বাতাসখানি গায়ে লাগে বলে।

শিমুল, পলাশের রঙ ধরে,

লাল দিগন্তের পরে।

প্রকৃতিই জানান দেয়—বসন্ত এলো বলে।


Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register