- 24
- 0
সুযোগ বুঝে চরণতলে
সুযোগ বুঝে চরণতলে
লুটিয়ে পড়ে কতজন!
স্বার্থ ফুরোলে মুখ ফিরিয়ে,
চেনে না সে আপনজন।
মধু আছে যতক্ষণ,
ভ্রমর ততক্ষণই কাছে...
চাক ছেড়ে দিলেই দেখো
মাছিও আর বসে না গাছে।
তেল মাখানো কথার ফুল,
ঝরে পড়ে পায়ের কাছে
তুমিই সব, তুমিই রাজা-
মিথ্যে স্তুতি বাজে।
দিন ফুরালেই মুখোশ খোলে,
আসল রূপটা বের হয়
কালকে যে ছিল দাসানুদাস,
আজ সে রাজার বৈরী।
0 Comments.