Thu 17 September 2026
Cluster Coding Blog

"এই শ্রাবণে আষাঢ়ে গপ্পো" 26য় শীর্ষা রায়চৌধুরী

maro news
"এই শ্রাবণে আষাঢ়ে গপ্পো" 26য় শীর্ষা রায়চৌধুরী

ভূতের সঙ্গে দেখাশোনা

গাছের ডালে আবছা মতন কি যেন দোল খায়
তাই না দেখে মনের ভেতর গুড়গুড়োলো ভয়
ভূতের মাসি, ভূতের পিসি, ভূতের কুটুমজন
রক্ত চুষে, হাড় চিবোবে কাঁপছি ভেবে সর্বক্ষণ
হামলে পড়ে মুন্ডু আমার কপাৎ করে নেয় গিলে
মানসচোখে এই না দেখে চমকে উঠছে মোর পিলে
অস্থিরতায় কাতর হয়ে হাতে পায়ে পড়ে
বলি, ওরে আমায় তোরা দে না রে ভাই ছেড়ে 
ঘামে ভিজে শরীর যখন পেগ্‌লে গেল মাথা
তখন বুঝি ব্যাপারখানা এক্কেবারে যা তা
স্বপ্ন ভেঙে উঠে দেখি সমস্ত এ ধাঁধা
ভূতের ফাঁদে পড়েছিলেম পুরোপুরি বাঁধা।  
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register