Thu 17 September 2026
Cluster Coding Blog

T3 || সমবেত চিৎকার || 26য় অঞ্জন ব্যানার্জ্জি

maro news
T3 || সমবেত চিৎকার || 26য় অঞ্জন ব্যানার্জ্জি

আশীর্বাদ কর কবি

তোমার গানের প্রাণের ধ্বনি তোমার কবিতার শান্তির ললিত বাণী আজ ধর্ষকের কর্কশ শব্দে গেছে মুছে উন্মত্ত নরপিশাচের ছায়া পথ জুড়ে ডুবে আছে রাজ্য লোনা জলে সময়ের ফেরে দগ্ধ মানুষ পথ খোঁজে সময়ের শব্দস্রোতে ঝড়ের আওয়াজ হাঁটা পথে সোচ্চার সংগ্রামী আলাপ। তোমার প্রেরণায় কলমের শক্তিতে মানুষের ঢল নেমেছিল বঙ্গভঙ্গ আন্দোলনে ধর্মহীন সূত্রে বেঁধেছিলে তাদের রাখীবন্ধনে, তোমার সাহিত্য প্রেরণা হোক সংগ্রামী দিনে তুফান উঠুক নবীনদের কলমের বাণে নবীনদের সমবেত কলমের গর্জনে স্তব্ধ হোক পিশাচের দাপাদাপি আশীর্বাদ কর কবি।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register