- 7
- 0
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাঠক,
১. ৮ .২৬ তারিখে প্রকাশিত হৈ চৈ পোর্টালের পাঠ প্রতিক্রিয়া
অঞ্জলি মুখার্জী, গোপা চক্রবর্তী, দেব কুমার মুখোপাধ্যায়, আশীষ কুমার চক্রবর্তী , ইমতিয়াজ কবির, সুশান্ত সেন, কুমার আশীষ রায়, দীপঙ্কর বৈদ্যে, অশোক কুমার ঘোষ এই সকল সাহিত্যিকদের লেখা কবিতা। খুবই প্রাসঙ্গিক ও সুন্দরভাবে বর্ণিত হয়েছে। খুব সহজভাবে লেখায় সব
কবিতাগুলি বোধগম্য হয়েছে। পুকুর, মাছ, পাখি, কুকুর ,বই, মায়ের কাছে খোকার প্রশ্ন,ভারতবর্ষ, ছোট্ট মেয়ে, মিষ্টি নিয়ে লেখা - 'কবিতার ডালি'- অপূর্ব সুন্দর।
"খুব সহজ ভাবে লেখা, খুব কঠিন।
খুব কঠিন ভাবে লেখা খুব সহজ।"
সাহিত্যিক অঞ্জলি মুখার্জী লিখিত - মদনা মামা কবিতায় "আনবো ঘরে টাটকা ইলিশ / বিকোচ্ছে সব জলের দরে।" ইলিশ মাছের দাম এখন
বারোশো টাকা থেকে পনেরশো টাকার মধ্যে ঘোরাফেরা করছে। জলের দামে ইলিশ মাছ কয়েকজনের কাছে হয়তো সম্ভব। অধিকাংশ মানুষের
কাছে তো নয়। সাহিত্যিক আশীষ কুমার চক্রবর্তীর মহানায়ক উত্তম কুমার বিতর্কিত। কারণ উত্তম কুমার চলচ্চিত্রে আসার আগে নির্বাক ও সবাক চলচ্চিত্রে - দুর্গাদাস বন্দোপাধ্যায়, রবিন মজুমদারের অবাধ বিচরণ। সেই যুগে তারাই ছিলেন মহানায়ক। সেই কারণে মহানায়ক নয়।
'এই যুগের মহানায়ক' কথাটি উপযুক্ত।
'বিট্টুর সঙ্গী' ধারাবাহিক কিশোর উপন্যাসে ১৯ তম পর্বে, শুরুর পর ব্যাকগ্রাউন্ডে গিয়ে সাহিত্যিক রাজকুমার ঘোষ- বিমাতার ছল-চাতুরি , এমন দক্ষতার সঙ্গে উপস্থাপনা করেছেন যে অবাক হতে হয়। পরবর্তী পর্ব পড়বার জন্য মন চায়।
সাহিত্যিক অংশুদেবের তথ্যসমৃদ্ধ লেখায় শিক্ষার্থী বা ছাত্র-ছাত্রীদের সঠিক পথের মূল্যবান কথা সাইকোলজিক্যালিভাবে উপস্থাপনা করেছেন । তার সু প্রচেষ্টাকে সাধুবাদ জানাতে হয়।
সাহিত্যিক সমীর বরণ দত্তের লেখা গদ্য- 'মঙ্গল গ্রহ সংবাদ' একটি কল্প ভাবনা। কল্পভাবনা বা ফ্যান্টাসি আইডিয়াতে একজন কল্পনায়ক বা কল্পনায়িকা থাকে। 'রাংটুলদা' একজন কল্প নায়ক বা ফ্যান্টাসি হিরো।
0 Comments.