Sat 15 August 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় প্রণব কুমার বসু

maro news
হৈচৈ কবিতায় প্রণব কুমার বসু

জুতো

বাসের মধ্যে মোটা কেষ্টর 

হারিয়ে গেছে জুতো 

কেউ বলছে - "মিথ্যে কথা"

কেউবা বলে - "ছুতো" -


কেষ্ট খোঁজে এদিক ওদিক 

নীচের দিকে চেয়ে, 

থাকে যদি আটকে কোথাও 

যায় যদি সে পেয়ে -


চটি একটা কিনেছিলেন 

ম্যাডাম গিয়ে মলে -

"এদিকে একবার এসো বাছা

যদি এটা চলে" -


স্বর্গ হাতে পেয়ে এবার 

কেষ্ট গেল গলে

আনন্দে সে লাফিয়ে ওঠে 

চোখ দুটো তার জ্বলে |

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register